শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট শি জিনপিং
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট শি জিনপিং
৪৭৩ বার পঠিত
রবিবার, ২৩ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট শি জিনপিং

---বিবিসি২৪নিউজ, এশিয়া ডেস্ক; চীনের কমিউনিস্ট পার্টির নতুন মূল নেতৃত্বের নাম ঘোষণার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তার ক্ষমতা সংহত করে নিয়েছেন।

শি নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর তিনি তার ঘনিষ্ঠ মিত্রদের পরবর্তী পাঁচ বছরের জন্য দলের অন্যান্য শীর্ষ পদে উন্নীত করেছেন।

দলটি আজ রবিবার সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের নাম ঘোষণা করে। এই তালিকার শীর্ষে রয়েছেন প্রেসিডেন্ট শি।

কমিটির চারজন সদস্য নতুন এবং শি এর আগে তার অধীনে কাজ করা অধস্তনদের নিয়োগের জন্য বেছে নিয়েছেন।

তিনি তার ভাষায় চীনের “পুনরুজ্জীবন”এর বিষয়ে বক্তব্য রাখেন।

শি বলেন, “আমাদের নতুন যাত্রায়, আমাদের মনোবলকে সর্বদা সুউচ্চ রাখতে হবে, যাতে আমরা একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারি।”

এদিকে, দলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির মধ্যে শি’র স্পষ্ট কোনো উত্তরসূরি নেই।

বিশ্লেষকদের ভাষ্যানুযায়ী, এই নিয়োগসমূহ এমন একটি লক্ষণ তুলে ধরছে যে শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্মূলের চেষ্টা করছেন।

নেতৃত্ব থেকে অপসারিতদের মধ্যে ছিলেন চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী কর্মকর্তা প্রধানমন্ত্রী লি কেচিয়াং।

এছাড়া, চীনের সম্ভাব্য ভবিষ্যত নেতা হিসাবে বিবেচিত উপ-প্রধানমন্ত্রী হু চুনহুয়া’ও দলীয় নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি লি’র পাশাপাশি দেশটির সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও’এরও ঘনিষ্ঠ ছিলেন।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প