শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এরদোগান একজন প্রভাবশালী বিশ্বনেতা: পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এরদোগান একজন প্রভাবশালী বিশ্বনেতা: পুতিন
৪৯০ বার পঠিত
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এরদোগান একজন প্রভাবশালী বিশ্বনেতা: পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, এরদোগান একজন বিশ্বস্ত এবং প্রভাবশালী বিশ্বনেতা। তুরস্ক রাশিয়ার একটি সহযোগী ও বন্ধু রাষ্ট্র। খবর আনাদোলু এজেন্সির।

মস্কোভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ভালদাই ডিসকাশন ক্লাবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, এরদোগানের চিন্তা-চেতনায় কেবলই তুরস্কের কৃষি, অর্থনীতি ও জনগণের উন্নয়ন। তিনি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর সংস্কার করেছেন।

দেশের উন্নয়নকে টেকসই করতে জ্বালানি খাতকে সমৃদ্ধ করেছেন। তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইন স্থাপনের মাধ্যমে তুরস্ক এখন রাশিয়ার প্রধান গ্যাস বিতরণকেন্দ্র হতে যাচ্ছে।
এরদোগানের বলিষ্ঠ নেতৃত্বে তুরস্ক এখন ইউরোপ তথা বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি দেশে পরিণত হয়েছে।

পুতিন আরও বলেন, এরদোগানের সবচেয়ে বড় গুণ হচ্ছে- তিনি অন্য কারও কথায় অনর্থক যুদ্ধে জড়িয়ে নিজের দেশের মানুষকে বিপদে ফেলেন না।
ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এরদোগানের অবদান অনস্বীকার্য। যুদ্ধাবস্থায় তিনি ইউক্রেনের শস্য রপ্তানির ব্যবস্থা করে দিয়ে বিশ্বকে একটি দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন।



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু