রবিবার, ৩০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত ৪০
গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত ৪০
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলার একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
এনডিটিভি বলছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।
গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 