শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কানাডা ৫ লাখ স্থায়ী বাসিন্দা নিচ্ছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কানাডা ৫ লাখ স্থায়ী বাসিন্দা নিচ্ছে
৭৫৩ বার পঠিত
বুধবার, ২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কানাডা ৫ লাখ স্থায়ী বাসিন্দা নিচ্ছে

---বিবিসি২৪নিউজ, কানাডা প্রতিনিধিঃ কানাডা ২০২৫ সালে পাঁচ লাখ নতুন স্থায়ী বাসিন্দাদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার (১ নভেম্বর) জানান, শ্রমের ঘাটতি মোকাবেলায় আগামী দুই বছরে দেশটিতে অভিবাসী আগমন বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।

প্রতিবেদনে বলা হয়, কানাডা তার ২০২৩ সাল থেকে ২০২৫ সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান প্রকাশ করেছে। দেশটি ২০২৩ সালে চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে স্বাগত জানানোর লক্ষ্য নিয়েছে। যা ২০২৪ সালে চার লাখ ৮৫ হাজার নতুন অভিবাসীতে উন্নীত হবে। এরপর ২০২৫ সালে পাঁচ লাখ অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা।

ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার এক বিবৃতিতে জানান, এই বছরের অভিবাসন স্তরের পরিকল্পনা ব্যবসায়িকদের তাদের প্রয়োজনীয় কর্মী খুঁজে পেতে সহায়তা করবে। এর মাধ্যমে কানাডা নিজ দেশে সহিংসতা ও যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকদের সাহায্য করার প্রতিশ্রুতি পূরণ করবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসন পরিকল্পনাকে বাড়িয়েছেন। দেশটি এই বছর প্রায় চার লাখ ৩১ হাজার নবাগতদের সহায়তা করার পথে রয়েছে।

---বিপুল সংখ্যক কানাডিয়ান এখন অবসর নিচ্ছেন ও সবচেয়ে দক্ষ কর্মীরা দেশত্যাগ করছেন। এর ফলে দেশটির ব্যবসায়িক অবস্থা এখন ভালো নেই। শ্রমিকের তীব্র ঘাটতির সঙ্গে লড়াই করছে দেশটি।

বিশেষ করে দক্ষ ব্যবসায় ও স্বাস্থ্যসেবার মতো শিল্পে। আগস্ট মাসে কানাডায় ৯ লাখ ৫৮ হাজার ৫০০টি শূন্য পদ ছিল। বেকারদের অনেকেরই সেই উন্মুক্ত পদ পূরণের দক্ষতা নেই বা দেশের ঠিক এলাকায় বসবাস করেন না।

নতুন লক্ষ্যগুলো ২০২৩ ও ২০২৫ এর মধ্যে অর্থনৈতিক অভিবাসীদের সংখ্যা প্রায় ১৩ শতাধিক বাড়াবে। তুলনামূলকভাবে নগর কেন্দ্রের বাইরের প্রদেশ ও অঞ্চলে ছোট আঞ্চলিক কর্মসূচি বাড়াতে সহায়তা করবে।

শরণার্থী পুনর্বাসনের বিষয়ে কানাডার নেতৃত্বকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প