শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান ও জাহাজ নিয়ে মহড়া দিচ্ছে চীন
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান ও জাহাজ নিয়ে মহড়া দিচ্ছে চীন
৫০৮ বার পঠিত
সোমবার, ৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান ও জাহাজ নিয়ে মহড়া দিচ্ছে চীন

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ চীনের অন্তত ৪৪টি যুদ্ধবিমান, ৪ টি যুদ্ধ জাহাজ এবং দুইটি ড্রোন তাইওয়ানের চারপাশে মহড়া দিয়েছে। এর মধ্যে অন্তত ১৫ যুদ্ধবিমান ও দুইটি ড্রোন দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের রাডারে অন্তত ৪৪টি চীনা যুদ্ধবিমান ও ৪টি যুদ্ধ জাহাজের উপস্থিতি লক্ষ করেছে। এরমধ্যে চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১৫টি যুদ্ধবিমান ও ২টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পার করেছিল।

---চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১৫টি যুদ্ধবিমান ও ২টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পার করে
চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১৫টি যুদ্ধবিমান ও ২টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পার করে
বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের ৪টি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্ব প্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বল প্রয়োগ করা থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

এর জবাবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানিয়েছিলেন, তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের যেকোনো আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে। চীন সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক তাইওয়ান সব সময় প্রস্তুত।

তাইওয়ানের সামরিক বাহিনী জানে যুদ্ধের প্রস্তুতির সময় তাকে কী করতে হবে। তার পরবর্তী সেকেন্ডে বা পরের ঘণ্টায় কী করতে হবে তাও জানে। বেইজিং তাইওয়ানে আক্রমণ করার সময়সীমা এগিয়ে আনুক বা পিছিয়ে নিক তার বিপরীতে তাইওয়ানের বাহিনী অলস বসে থাকবে না। তাদেরও নিজস্ব সময়সীমা আছে বলে জানান চু কুয়ো-চেঙ।



এ পাতার আরও খবর

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?