শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার আহ্বান সৌদি আরবের
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার আহ্বান সৌদি আরবের
৪৭৮ বার পঠিত
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার আহ্বান সৌদি আরবের

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ সৌদি আরবে অবস্থানরত প্রায় তিন লাখ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে বা নবায়ন করতে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশকে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী এনআইডিসহ যা যা লাগবে, সেগুলো দেখিয়ে যারা পাসপোর্ট পাওয়া ও নবায়নের যোগ্য, সেক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এসময় এসব প্রসঙ্গে আলোচনা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দুই দিনের সফরে শনিবার বাংলাদেশে আসেন। প্রথম দিন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সৌদি আরবে রোহিঙ্গারা তিন প্রজন্ম ধরে অবস্থান করছেন। পাকিস্তান আমল থেকে তারা সেখানে আছেন। বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা নিজেদের ম্যাকানিজমে বিশেষ বিবেচনায় গিয়েছিলেন তাদের বিষয়ে কী করা যায় সেটা তারা খতিয়ে দেখবেন। একইসঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি আরও জোরদার করতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছি আমরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হচ্ছে। এ কমিটিতে সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন। যখন যে সমস্যা সামনে আসবে সেটা তারাই সমাধান করবেন। তাৎক্ষণিকভাবে সমাধান করে দেওয়ার জন্যই কমিটি করে দেওয়া হচ্ছে। কমিটি যেটা মনে করবে এটা নবায়ন করে দিতে হবে।বাংলাদেশি পাসপোর্ট সম্পর্কে নিশ্চিত হলে সঙ্গে সঙ্গে তারা নবায়ন করে দেবে। কীভাবে যাচাই-বাছাই হবে তারাই ঠিক করবেন। আমরা আমাদের পাসপোর্টধারীদের প্রাধান্য দেবো। এর বাইরে কাউকে প্রাধান্য দেবো না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়াতে ‘নিরাপত্তা সহযোগিতা’ এবং হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বৈঠকে ‘রোড টু মক্কা’ নামে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সৌদি প্রতিনিধি দল তাদের দেশে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর জোর দিয়েছে। জবাবে আমরা জানিয়েছি, শ্রমিকদের দক্ষ করে তুলতে বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলেছে। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করার অনুরোধ জানিয়েছি।

বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ ৬০ হাজার বাংলাদেশি নাগরিক চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন পেশায় কাজ করছেন ও অবস্থান করছেন।

সাইবার সিকিউরিটি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার চ্যালেঞ্জ। সৌদি কর্তৃপক্ষও এটা মনে করে। সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা করেন তারা।

এর আগে রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী পরে অর্থ পরিশোধ করার শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন এসময়। রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা