শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের
৫২১ বার পঠিত
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, ওটা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে থাকবে। সরকার পতন নিয়ে যেভাবে লাফালাফি করছেন। আগুন নিয়ে খেলছেন।

সন্ত্রাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের আগের মতোই পরিণতি হবে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার করে ৭ বছর জেল হয়েছে।

অর্থপাচারকারী, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া নাকি বিএনপির নেতা হবে। এটার বিরুদ্ধে খেলা হবে। এজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথাও বলেছেন তিনি।
রবিবার ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাহবুব উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিসহ ঝিনাইদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, আনায়ারুল আজীম আনার এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার উপর। টাকা উড়ে আকাশে। মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। কারে এমপি দেবে তার এতো টাকায়।

কাকে আবার জাতীয় সরকার বানাবে। মন্ত্রী বানাবে তার এতো টাকায়। এই হলো তাদের চেহারা। এর বিরুদ্ধে খেলা হবে। বাশের লাঠিতে জাতায় পতাকা এটা আমরা হতে দেব না।
তিনি আরো বলেন, বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বর থেকে আর ছাড় দেয়া হবে না। খেলা হবে। দলের নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সম্মেলন শেষে আব্দুল হাই এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা