শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে ঢাকা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে ঢাকা
৪৯৫ বার পঠিত
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে ঢাকা

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সম্ভাব্য ঢাকা সফরকে স্বাগত জানাবে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজক স্টাডিজ-বিআইআইএসএস’র এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র সচিব এসব কথা জানান। তিনি বলেন, ভূ-রাজনৈ-তিক চ্যালেঞ্জ থাকলেও ‘অবশ্যই এখন যে মেরুকরণ চলছে সেটা তো আছে। তারপরও রাশিয়ার সঙ্গে আমাদের যে ঐতিহ্যবাহী সম্পর্ক আছে, সেটার আলোকে আমরা তাকে স্বাগত জানাবো। আমাদের পক্ষ থেকে যে অগ্রাধিকার ও চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আরও স্পষ্ট করে বলতে পারবো।’

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য ল্যাভরভসহ আরও অনেক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে ল্যাভরভ আসবেন বলে ইতিবাচক সাড়া দিয়েছেন।

আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তার আসার সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

ল্যাবরভের সফর নিয়ে চ্যালেঞ্জ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আসার পরে বোঝা যাবে। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনে এই প্রথমবারের মতো তারা (রাশিয়া) অবজারভার দেশ হিসেবে অংশগ্রহণ করবে। সেটাই হয়তো তাদের একটি মূল লক্ষ্য থাকবে। এই সংস্থা নিয়ে যদি তাদের কোনও বক্তব্য থাকে সেটি আমরা শুনবো।’

যেসব বিষয়ে বাংলাদেশের আগ্রহ

রোহিঙ্গা সমস্যা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ অন্যান্য চলমান প্রকল্প, জ্বালানি সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চায় বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘রাশিয়া নানাভাবে বিভিন্ন ইস্যুতে চাপের মধ্যে আছে। সুতরাং, সের্গেই ল্যাভরভ এলে পরে অবশ্যই আলোচনা হবে, পররাষ্ট্রমন্ত্রীর (এম এ মোমেন) সঙ্গে দেখা হবে। সেখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে। যেমন- বর্তমান যে পরিস্থিতি, সেখানে জ্বালানি সংকটের বিষয়ে কোনও ধরনের সম্ভাবনা আছে কিনা, সেটি নিয়ে আলোচনা হতে পারে।’

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে আমাদের চলমান যে প্রকল্পগুলো আছে, সেগুলোর যাতে কোনও সমস্যা না হয়, সেটি নিয়ে আলোচনা হবে।’

এর সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আমরা রাশিয়াকে আরও কাছে পেতে চাই। এছাড়া দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা