রবিবার, ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়া- দ.কোরিয়া মুখোমুখি
উ.কোরিয়া- দ.কোরিয়া মুখোমুখি
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল প্রতিবেশী উত্তর কোরিয়াকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি কম্বোডিয়ার রাজধানী নমপেনে পূর্ব এশীয় সম্মেলনে আজ (রোববার) বলেছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা অব্যাহত রাখতে উপযুক্ত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ এই অঞ্চলের শান্তি-নিরাপত্তার পূর্বশর্ত। পিয়ং ইয়ং নিরস্ত্রীকরণে রাজি হলেই কেবল তাদেরকে সহযোগিতা করা হবে। তিনি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা প্রশমনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ঐ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার সমালোচনা করে বলেন, ইউক্রেনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সহযোগিতা আরও বাড়ানো হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এমন সময় ঐ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বললেন যখন কিছু দিন পরপরই আমেরিকা ও জাপানকে নিয়ে সেখানে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এ ধরণের মহড়াকে উত্তর কোরিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।




অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প 