শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিএনপি নিজ দলের গঠনতন্ত্র মানছে না, মূল পদে সাজাপ্রাপ্ত আসামি: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিএনপি নিজ দলের গঠনতন্ত্র মানছে না, মূল পদে সাজাপ্রাপ্ত আসামি: প্রধানমন্ত্রী
৪০৭ বার পঠিত
সোমবার, ১৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি নিজ দলের গঠনতন্ত্র মানছে না, মূল পদে সাজাপ্রাপ্ত আসামি: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির গঠনতন্ত্রে সাজাপ্রাপ্ত আসামির নেতা হওয়ার বিধান না থাকলেও দলটির মূল পদে সাজাপ্রাপ্ত আসামি কেন প্রশ্ন তুলেছেন । ‘বিএনপির গঠনতন্ত্রে সাজাপ্রাপ্তদের নেতা হওয়ার বিধান না থাকলেও সাজাপ্রাপ্ত আসামিকেই দলটি মূল পদে বসিয়ে রাখা হয়েছে।’

সোমবার ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ অনুষ্ঠানে সরকারপ্রধান একথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

বিএনপির অপপ্রচার থেকে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অপপ্রচার চালানোই বিএনপির চরিত্র।’

প্রধানমন্ত্রী জানান, গ্রামের মানুষও যেন শহরের সুযোগ-সুবিধা পায় সেজন্য তার সরকার নানা ব্যবস্থা নিয়েছে। বলেন, ‘দেশের সব মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায় আমরা সেই ব্যবস্থা নিয়েছি।’

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া ঘোষণা বাস্তবায়ন করায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘গ্রামের মানুষ যাতে শহরের সুযোগ-সুবিধা পায় সেজন্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করে না।’

‘আগে বাংলাদেশ মানেই দুর্ভিক্ষের দেশ, ঘূর্ণিঝড়ের দেশ বলা হতো। এখন আর কেউ সেটা বলতে পারে না। এখন বাংলাদেশ বললে আন্তর্জাতিক বিশ্বই বিস্ময়ে তাকিয়ে বলে, বাংলাদেশ উন্নয়নের রোলমডেল।’

এর আগে ৫৯ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী। আর জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ দল থেকে নির্বাচিত হয়েছেন, কেউ আলাদাভাবে নির্বাচিত হয়েছেন। সবাইকে মনে রাখতে হবে, আপনি যেহেতু ভোটে নির্বাচিত হয়েছেন, আপনার দায়িত্ব কিন্তু সবার জন্য।’

গত ২৩ আগস্ট তিন পার্বত্য জেলা ব্যতীত ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে গত ১৭ অক্টোবর ৫৭টির ভোট হয় ইভিএমে।

নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য ও ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সব কয়টি পদে একক প্রার্থী থাকায় ভোলা ও ফেনী জেলা পরিষদের নির্বাচনের প্রয়োজন পড়েনি। আর আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদের ভোট স্থগিত হয়।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প