বুধবার, ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ » পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে আরও ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে আরও ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদ ঢাকাঃ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে তার অবসর উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন তিনি।
এরপর কয়েক ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর তাকেই ওই পদে রেখে দেওয়া হয়।
জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও পড়েন মাসুদ। দীর্ঘ কর্মজীবনে নয়াদিল্লি, ইসলামাবাদ ও কাঠমাণ্ডু মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 