শিরোনাম:
●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া
৫৪২ বার পঠিত
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

শুক্রবার (১৮ নভেম্বর) নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে। সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সর্বশেষ উৎক্ষেপণ ছিল এটি।

দক্ষিণ কোরিয়ার বরাতে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, বৃহস্পতিবার স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং একইদিন আঞ্চলিক নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ‘কঠোর সামরিক প্রতিক্রিয়া’ সম্পর্কে সতর্ক করে দেওয়ার একদিন পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটার উচ্চতায় উঠে ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর পরিসর সম্পর্কে জানান দেয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অভ্যন্তরে পড়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ্য করা যাবে না।

এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উত্তর কোরিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানায় দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাব দেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়ার পর পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে আলোচনা করেন। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় দেশটির লাগাম টেনে ধরতে চীনকে চাপ দেন মার্কিন নেতা।

এদিকে পিয়ংইয়ং খুব শিগগিরই তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

আর্কাইভ

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা