শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে জিসিসির সমঝোতা সই
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে জিসিসির সমঝোতা সই
৬৫০ বার পঠিত
শনিবার, ১৯ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে জিসিসির সমঝোতা সই

---বিবিসি২৪নিউজ,কূটনীতিক প্রতিবেদক ঢাকাঃ দেশে জ্বালানি ও খাদ্যনিরাপত্তা জোরদারে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থার (জিসিসি) সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। তেলসমৃদ্ধ ছয় আরব দেশের এ জোটের সঙ্গে অংশীদারত্ব সংলাপে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে।

শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত মানামা সংলাপের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও জিসিসির মহাসচিব ড. নায়েফ ফালাহ এম আল-হাজরাফ এ সমঝোতা স্মারকে সই করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিয়াদভিত্তিক জিসিসি জোটের সদস্য দেশগুলো হলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।

এদিকে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ এবং জিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সমঝোতা স্মারক সইয়ের আগে পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসির মহাসচিবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জিসিসি মহাসচিবকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পরে জিসিসি মহাসচিব আমন্ত্রণ গ্রহণ করেন।

এসময় জিসিসি মহাসচিব বলেন, সমঝোতা স্মারকটি দুপক্ষের মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে কাজ করবে। যৌথ কর্মপরিকল্পনা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও কারিগরি দল এবং যৌথ বাণিজ্য পরিষদ গঠনে সুযোগ তৈরি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানিনিরাপত্তা, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও তথ্যপ্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ ও জিসিসির একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এ সমঝোতা সইয়ের মধ্য দিয়ে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

এছাড়া মানি লন্ডারিং ও অবৈধ পথে অর্থ প্রেরণ বন্ধ করার বিষয়ে জিসিসির সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, খাদ্যনিরাপত্তা জোরদারে অর্থনীতি কৃষিভিত্তিক ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ জিসিসির সঙ্গে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কাজ করতে ইচ্ছুক। এছাড়া বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি পোশাক, পাট, চামড়াজাত পণ্য, চা ও ওষুধ, চাল, সবজি, মাছ রপ্তানি করে। বাংলাদেশ জিসিসি দেশগুলোতেও অনেক পণ্য রপ্তানি করছে। এখন জিসিসির বাজারে পণ্য রপ্তানি আরো বৃদ্ধির সুযোগ হয়েছে।

বৈঠকে বাংলাদেশের আশ্রয়ে থাকা মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের প্রত্যাবর্তনে জিসিসির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না