শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যাসিমিরোর গোলে শেষ ষোলোতে নিশ্চিত করলো ব্রাজিল
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যাসিমিরোর গোলে শেষ ষোলোতে নিশ্চিত করলো ব্রাজিল
৬২০ বার পঠিত
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যাসিমিরোর গোলে শেষ ষোলোতে নিশ্চিত করলো ব্রাজিল

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসিমিরোরের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন ক্যাসিমিরো। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল।

সোমবার রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে মাঠে নামে নেইমারবিহীন ব্রাজিল। শুরু থেকেই আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে গোলের দেখা পাননি ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। খেলার শুরু থেকেই রক্ষণ সামলানোর দিকে মনোযোগ বেশি সুইজারল্যান্ডের। ফলে আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারছিল না ব্রাজিল।

ম্যাচের ১৮ মিনিটের মাথায় সুযোগ নষ্টে করেন রিচার্লিচন। পাকুয়েতার ক্রসে পা ছোঁয়াতে পারেননি তিনি। নইলে এ বারের বিশ্বকাপে নিজের ৩ নম্বর গোল করতে পারতেন তিনি।

২৭ মিনিটে বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ান রাফিনহা। বক্সে অরক্ষিত ছিলেন ভিনিসিয়ুস। সামনে ছিলেন শুধু গোলরক্ষক ইয়ান সোমার। পায়ে বলে সংযোগ ভালো হয়নি ভিনিসিয়ুসের। বল বাঁচিয়ে দেন সোমার।

---খেলা চলছিল মূলত সুইজারল্যান্ডের ডিবক্সের আশেপাশে। বারবার আক্রমণেেউঠেও সুইস রক্ষণ ভাঙতে পারেনি ব্রাজিল। ৩০ মিনিটে গোলমুখে শট নিয়েছিলেন রাফিনহা। বক্সের বাইরে থেকে সরাসরি গোলরক্ষকের হাতে শট মারেন তিনি।

৩৫ মিনিটের দিকে খেলায় ফেরার চেষ্টা করে সুইজারল্যান্ড। ডান প্রান্ত ধরে আক্রমণ তুলে আনার চেষ্টা করে তারা। কিন্তু ব্রাজিলের অর্ধে সুইস ফুটবলারের সংখ্যা কম থাকায় আক্রমণ তেমন জোরালো হয়নি।

প্রথমার্ধের শেষের দিকে কর্নার থেকে সুযোগ পায় ব্রাজিল। রাফিনহার ক্রসে গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু গোল আসেনি। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় সাজঘরে যায় দুদল।

বিরতিতে দলে পরিবর্তন আনেন তিতে। পাকুয়েতাকে তুলে নিয়ে রদ্রিগোকে নামানো হয়। আক্রমণে আরও গতি বাড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। কিন্তু তবুও জমাট সুইস রক্ষণ।

৫৬ মিনিটে আবারও আবার সুযোগ নষ্ট করেন রিচার্লিসন। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢোকেন ভিনিসিয়ুস। ডান পায়ের আউট স্টেপে বল রাখেন তিনি। রিচার্লিসন পা ঠেকাতে পারলেই গোল হতো। কিন্তু পারেননি তিনি।

খেলার ৬৪ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমে রেফারি গোল দিলেও পরে ভার প্রযুক্তির সাহায্যে বাতিল হয় সেই গোল। আক্রমণ তৈরি করার সময় অফসাইডে ছিলেন রিচার্লিসন। সেই কারণে গোল বাতিল হয়। নিজে অফসাইডে না থাকলেও সতীর্থের ভুলের খেসারত দিতে হয় ভিনিসিয়ুসকে।

অবশেষে ম্যাচের ৮৩ মিনিরটে গোল করলো ব্রাজিল। বাম প্রান্ত ধরে ভিনিসিয়ুস-রদ্রিগো যুগলবন্দিতে বক্সের মধ্যে বল পান ক্যাসেমিরো। ডান পায়ে জোরালো শট মারেন তিনি। সুইজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে সেই বল জালে জড়িয়ে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক সোমারের।



এ পাতার আরও খবর

আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প
ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের  মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

আর্কাইভ

বাংলাদেশে ২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই নেপালের হিমালয় অঞ্চলে এই বিপর্যয়
নেপালে বন্যা : নিহত অন্তত ৩৫০ জন, নিখোঁজ ১৩০০-র বেশি
মক্কা চুক্তি’ আলোচনার জন্য সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল