শিরোনাম:
●   ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা:বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ●   প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ●   বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে ●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

BBC24 News
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » ক্যাটরিনাকে সরিয়ে এবার নতুন মুখ হলেন কিয়ারা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » ক্যাটরিনাকে সরিয়ে এবার নতুন মুখ হলেন কিয়ারা
৫৮৯ বার পঠিত
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যাটরিনাকে সরিয়ে এবার নতুন মুখ হলেন কিয়ারা

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ কয়েক বছর ধরেই ফলভিত্তিক জনপ্রিয় পানীয় ‘স্লাইস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনা কাইফ ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। স্লাইসের বিজ্ঞাপন মানেই ক্যাটরিনা। তবে এবার ব্র্যান্ডটি পরিবর্তন এনেছে তাদের বিজ্ঞাপনে। জানা গেছে, স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনার বদলে কিয়ারা আদভানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।এই পরিবর্তনের বিষয়ে ব্র্যান্ডের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ক্যাটরিনা কাইফ আর কিছু সময়ের জন্য ব্র্যান্ডের মুখ। জিনিসগুলো এভাবেই পরিবর্তিত হয়। কিয়ারা বক্স অফিসে প্রচুর সাফল্য পেয়ে এখন দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছেন। এর পরিপ্রেক্ষিতে ব্র্যান্ডটি অনুভব করেছিল যে তাদের ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে কিয়ারা আদভানির সাথে কাজ করা যায়।

ব্র্যান্ডটির টিভিসি সম্পর্কে সূত্রটি বলেছে, এই মুহূর্তে কিয়ারা আদভানিকে শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে। টিভিসি এখনো শ্যুট করা হয়নি। আগামী সপ্তাহে টিভিসির শুট করার জন্য সময় বরাদ্দ করেছেন কিয়ারা। কিয়ারাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথে বিজ্ঞাপনগুলোও উন্মোচন করা হবে।বলিউডে এই মুহূর্তে উঠতি অভিনেত্রীদের তালিকায় কিয়ারা আদভানি ওপরের সারির একজন। এ বছর কিয়ারার ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘জুগ জুগ জিও’, দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা হাতে রয়েছে অভিনেত্রীর। হাতে রয়েছে নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপনও। সেই তালিকায় যোগ হলো ক্যাটরিনার ‘স্লাইস’।



আর্কাইভ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন