বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানিতে সরকার উৎখাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র, দেশজুড়ে অভিযান
জার্মানিতে সরকার উৎখাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র, দেশজুড়ে অভিযান
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল ইইউ প্রতিনিধিঃ জার্মানিতে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, অতি ডানপন্থী এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি দল পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।
ত্রয়োদশ হেনরিখ নামের ৭১ বছরের একজন ব্যক্তি এই ষড়যন্ত্রের প্রধান ব্যক্তি ছিল বলে জানা গেছে। তাকে প্রিন্স হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির ১১টি প্রদেশ থেকে গ্রেফতারকৃতদের মধ্যে দুই জনকে পালের গোদা হিসেবে শনাক্ত করেছে তারা।
ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইখসবার্গার মুভমেন্টের সদস্যরাও রয়েছে বলে জানা গেছে। এই সংগঠনটির সদস্যরা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দিতেও নারাজ। হিংসাত্মক হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে রয়েছে।
এই গোষ্ঠীটির সঙ্গে আনুমানিক ৫০ জন পুরুষ ও নারী যুক্ত বলে মনে করা হয়। তারা বিদ্যমান জার্মান প্রজাতন্ত্রকে উৎখাত করে এর বদলে ১৮৭১ সালের জার্মানির আদলে একটি নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে চায়।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 