বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আ.লীগ মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়: প্রধানমন্ত্রী
আ.লীগ মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়: প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রের মন্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ কখনো মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের (বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী এবং এএম রাশেদ চৌধুরী) আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা মানবাধিকারের কথা বলে। আমার পরিবারকে হত্যা করতে ধানমণ্ডির ৩২ নম্বরে সরাসরি গিয়েছিল নূর চৌধুরী। সে এখন কানাডায় আছে। কানাডার সরকারকে বারবার বলছি ফেরত দেওয়ার জন্য। কিন্তু তারা ফেরত দেয় না। তারা আবার মানবাধিকারের কথা বলে।
বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশবাসীর কাছে আমার প্রশ্ন- আমার পরিবারকে হারিয়েছি, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। একবারও কি ভেবেছেন তখন মানবাধিকার কোথায় ছিল।
সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।




জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? 