শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ‘ঢাকা সারেন্ডারে’র ছবি তালেবান টুইট
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ‘ঢাকা সারেন্ডারে’র ছবি তালেবান টুইট
৪৯১ বার পঠিত
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের ‘ঢাকা সারেন্ডারে’র ছবি তালেবান টুইট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের শীর্ষস্থানীয় নেতা আহমদ ইয়াসিরের একটি টুইটকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গেছে, যেখানে তিনি একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকায় ভারতীয় ও মুক্তিবাহিনীর কাছে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের বিখ্যাত ছবিটি পোস্ট করেছেন। কিন্তু কেন?

আসলে পাকিস্তানকে বিদ্রূপ করে খোঁচা দিতেই এ ছবিটি ব্যবহার করেছে তালেবান নেতৃত্ব। তারা হয়তো বুঝিয়ে দিয়েছে, আফগানিস্তানে নাক গলাতে এলে পাকিস্তানের আবারও সেই একাত্তরের মতোই পরিণতি হবে।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে, যখন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক (স্বরাষ্ট্র) মন্ত্রী রানা সানাউল্লাহ রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন, ‘আফগানিস্তানের ভেতর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) যেসব শিবির বা ডেরা আছে, পাকিস্তান সে দেশে ঢুকে ওগুলোর ওপর হামলা চালানোর কথা ভাবছে।’

‘দ্য ডন’ পত্রিকা মন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছিল, ‘কাবুল যদি টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমাদেরই সে কাজ করতে হবে। আন্তর্জাতিক আইনও আমাদের সে অধিকার দিয়েছে যে তাদের আমরা নিশানা করতেই পারি!’

এরই জুৎসই জবাব দিয়েছেন আহমদ ইয়াসির, যিনি এখন বেশিটা সময় কাতারের রাজধানী দোহাতেই থাকেন এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের তরফে যোগাযোগের কাজটা দেখাশোনা করেন।

২ জানুয়ারি আহমদ ইয়াসির টুইটারে লেখেন, ‘পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার! এক্সেলেন্ট! মনে রাখবেন পাকিস্তান কিন্তু তুরস্ক নয় যে সিরিয়ার ভেতরে ঢুকে কুর্দিদের ওপর হামলা চালাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আর এটা হলো আফগানিস্তান। বহু বড় বড় গর্বিত সাম্রাজ্যের বধ্যভূমি এটা, তাদের কবর এখানেই রচিত হয়েছে। আমাদের ওপর সেনা অভিযান চালানোর কথা ভুলেও ভাববেন না, নইলে বাংলাদেশের সঙ্গে আপনাদের যে সামরিক সমঝোতা করতে হয়েছিল, তারই লজ্জাজনক পুনরাবৃত্তি অবধারিত!’

এরপরই তিনি সোহরাওয়ার্দী উদ্যানের ১৬ ডিসেম্বরের সেই আইকনিক ছবিটি সঙ্গে পোস্ট করেন, যেখানে পাকিস্তানি কমান্ডার লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজীকে ভারতীয় সেনার জেনারেল অফিসার কমান্ডিং লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে দেখা যাচ্ছে। জেনারেল নিয়াজী সই করছেন ‘ইনস্ট্রুমেন্ট অব সারেন্ডার’ বা আত্মসমর্পণের দলিলে।

তালেবানের জন্ম আফগানিস্তানের মাদ্রাসাতে হলেও প্রতিবেশী পাকিস্তানেই যে তাদের নেতারা আশ্রয়-প্রশ্রয় পেয়েছিলেন, এ কথা সুবিদিত। তালেবান টিকে থাকতে পেরেছিল ও তাদের বাড়বাড়ন্ত হয়েছিল পাকিস্তানের সাহায্যেই, আর সেই তালেবান নেতৃত্বই যখন পাকিস্তানের পুরনো ঘায়ে খোঁচা দিয়ে তাদের হুঁশিয়ারি দিচ্ছে, তা স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞদের অনেককেই বিস্মিত করেছে।

ভারতের প্রথম সারির দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘হোয়েন মনস্টার মেকস ফান অব ক্রিয়েটর’ অর্থাৎ দৈত্য (তালেবান) নিজেই যখন তার স্রষ্টাকে (পাকিস্তান) নিয়ে হাসাহাসি করে!

দিল্লিতে একটি নামি থিংকট্যাংকের বিশেষজ্ঞ সুশান্ত সিংয়ের কথায়, ‘এককালে সারা দুনিয়ায় মাত্র যে দুটি দেশ কাবুলের তালেবান শাসকদের কূটনৈতিক স্বীকৃতি দিতো, পাকিস্তান ছিল তার একটি। কিন্তু তারপর অনেক জল গড়িয়েছে, পাকিস্তান ও তালেবানের সম্পর্ক যে আর আগের মতো নেই, তা এই ঘটনাতেই আবার বোঝা গেল!’



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না