শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জ আইভী হত্যাচেষ্টা মামলায় ১২ আসামিকে চার্জশিট
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জ আইভী হত্যাচেষ্টা মামলায় ১২ আসামিকে চার্জশিট
৬৪৮ বার পঠিত
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জ আইভী হত্যাচেষ্টা মামলায় ১২ আসামিকে চার্জশিট

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পিবিআই।

তবে এই চার্জশিটে খুশি নন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি এর বিরুদ্ধে নারাজি দেবেন বলে জানিয়েছেন। মামলার ৩ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে সম্প্রতি আদালতে চার্জশিটটি জমা দেওয়া হয়। আগামী ২৯ জানুয়ারি চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এতদিন চার্জশিটের বিষয়টি গোপন থাকলেও মেয়র আইভী একটি অনুষ্ঠানে নিজেই বিষয়টি প্রকাশ করেন।

চার্জশিটের ১২ জনের বিরুদ্ধে হুমকি, হত্যারচেষ্টা, জখম, নাশকতা, ভাঙচুরসহ অরাজকতার প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে অস্ত্র আইনের ধারা থেকে আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, যুবলীগের সাবেক নেতা নিয়াজুল ইসলাম খান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ হকার্স লীগের সভাপতি রহিম মুন্সি, হকার সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পলাশ মিয়া, হকার সায়মন, ইকবাল হোসেন, মাসুদ পাটোয়ারী শুক্কুর, মো. তোফাজ্জল, মহসীন বেপারি, সালাউদ্দিন গাজী ও মো. সাদেকুল ইসলাম। মামলার মূল এজাহার থেকে মাত্র দুজনকে আসামি করা হয়েছে। মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে সাতজনকে। তারা হলেন ঘটনার সময়ে অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগকর্মী নাসির উদ্দিন, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ।

ঘটনার ২২ মাস ১৮ দিন পর ২০১৯ সালের ৪ ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশে সদর মডেল থানায় দেয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলায় ৯ জনকে বিবাদী করা হয়েছিল। তবে নতুন করে আরও ১০ জনের নাম যুক্ত করা হয়েছে।

২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে আইভীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে ২২ জানুয়ারি নিয়াজুলসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজারজনকে আসামি করে থানায় অভিযোগ দেন সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার। তবে পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করে। ২২ মাস ১৮ দিন পর ২০১৯ সালের ৪ ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশে সদর মডেল থানায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।



এ পাতার আরও খবর

বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড

আর্কাইভ

বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল
১২ মার্চ বসছে সংসদ
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি