বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম
বাংলাদেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি হলেও বৃহস্পতিবার সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়।
এর আগে গত ৮ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা দাম বাড়ানোর প্রস্তাব উত্থাপন করে। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি।
তবে গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় সরকার। ওই অধ্যাদেশের আওতায় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিলো বিদ্যুৎ বিভাগ।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 