বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » জাপানে বোমা হামলার হুমকিতে শতাধিক স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ
জাপানে বোমা হামলার হুমকিতে শতাধিক স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ
বিবিসি২৪নিউজ,আবু শামীম পিয়াস,জাপান থেকেঃ জাপানে শতাধিক স্কুল, বিশ্ববিদ্যালয়ে হত্যা ও বোমা হামলার হুমকি দিয়ে ফ্যাক্স এসেছে। এতে তড়িঘড়ি বন্ধ করা হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। পুলিশ হুমকিদাতা ব্যক্তির খোঁজ করছে।
বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুর দিকে টোকিওর একটি নম্বর থেকে হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাক্সে ওই হুমকি দেওয়া হয়।
যদিও স্কুল ভবনগুলোতে কোনও বোমা পাওয়া যায়নি, এমনকী ছাত্র-ছাত্রী কিংবা স্টাফদের ওপর এখন পর্যন্ত হামলা হওয়ার কোনও খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ।
জাপানে অপরাধের হার খুব কম। সেখানে বোমা হামলার এমন হুমকি খুবই বিরল ঘটনা।
দেশজুড়ে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক বার্তায় হুমকি প্রথম আসা শুরু হয় গত সোমবার। সায়তামা প্রশাসনিক এলাকায় ১৭০ টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে একটি বার্তায়, ৩৩০টির বেশি বোমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পেতে রাখার দাবি করা হয়। অন্য আরেকটি বার্তায় হুমকিদাতা ব্যক্তি বড় ধরনের বোমা পেতে রেখেছেন বলেও জানিয়েছেন।
কয়েকটি খবরে বলা হয়েছে, হুমকির ওই বার্তায় ৩ লাখ ইয়েন থেকে ৩০ লাখ ইয়েন পর্যন্ত মুক্তিপণও দাবি করা হয়েছে।
মঙ্গলবার কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওসাকা, সায়তামা এবং টোকিওর কাছের ইবারাকি-সহ বিভিন্ন প্রশাসনিক এলাকার হাই স্কুলে একই নাম্বার থেকে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে ঘরে বানানো অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জাপানের অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তবে বৃহস্পতিবার বেশিরভাগই স্কুলই আবার খুলে দেওয়া হয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 