সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ হামলা থেকে রক্ষায় সমরাস্ত্র চেয়েছেন: জেলেনস্কি
রুশ হামলা থেকে রক্ষায় সমরাস্ত্র চেয়েছেন: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী, এমতাবস্থায় তার দেশকে রক্ষা করতে দ্রুত পশ্চিমা দেশগুলোর কাছে সমরাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোবাবার খেরসনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং খারকিভে বিমান হামলায় কমপক্ষে একজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
জেলেনস্কি বলেন, রুশ হামলায় হাসপাতালের দুই নার্স আহত হয়েছেন। এ ছাড়া বেসামরিক স্থাপনায় হামলায় ছয়জন আহত হয়েছেন।
গত নভেম্বরে খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া। অঞ্চলটি রাশিয়া গত বছর সংযুক্ত করার দাবি করে।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেন, খারকিভের ফ্ল্যাটের একটি ব্লকে একটি ক্ষেপণাস্ত্রও আঘাত করেছে, এতে এক নারী নিহত হয়েছেন এবং এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন ও ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের একটি আবাসিক ভবনে আগুন জ্বলছে।
জেলেনস্কি বলেন, বর্তমানে দোনেৎস্কে রুশ বাহিনীর প্রচণ্ড হামলার শিকার হচ্ছে ইউক্রেন। এ অবস্থায় রোববার রাতে এক ভিডিওবার্তায় পশিমা মিত্রদেশগুলোর কাছে দ্রুত অস্ত্র সহযোগিতা চাইলেন তিনি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 