শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন: পররাষ্ট্রমন্ত্রী সফর স্থগিত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন: পররাষ্ট্রমন্ত্রী সফর স্থগিত
৪৯৯ বার পঠিত
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন: পররাষ্ট্রমন্ত্রী সফর স্থগিত

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা নজরদারি বেলুন শনাক্ত হওয়ার পর চীন সফরে যাওয়া পিছিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায়ই চীনে এই সফরে রওয়ানা হওয়ার কথা ছিল ব্লিনকেনের। চীনে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কোনও মন্ত্রীর এটিই হত প্রথম সফর।

নিরাপত্তা, তাইওয়ান এবং কোভিডসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিনকেনের। চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎও করার কথা ছিল।

কিন্তু বাধ সাধল সন্দেহজনক চীনা বেলুন উড়ার ওই ঘটনা। চীন যদিও এরই মধ্যে ঘটনাটির ব্যাখ্যা দিয়ে বলেছে, তারা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ওই বেলুন ব্যবহার করেছে এবং সেটি খারাপ আবহাওয়ার কারণে এর নির্ধারিত রুট থেকে সরে গেছে।

কিন্তু এরই মধ্যে উত্তেজনার আবহে থাকা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মধ্যে এই ব্যাখ্যাই যথেষ্ট হচ্ছে না।

বেলুন অনাকাঙ্খিতভাবে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ার জন্য চীন দুঃখও প্রকাশ করেছে এমনকী বিষয়টির একটি মীমাংসা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে।

তারপরও শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ব্লিনকেনের চীন সফরের জন্য এ মুহূর্তে পরিস্থিতি অনুকূল নয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটি সফরের পরিকল্পনা করা হবে।

এবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ব্লিনকেন চীন সফর বাতিল করে পরিস্থিতির ভারসাম্য নষ্ট করতে চাননি। কিন্তু তিনি এও চাননি যে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বেলুনের ঘটনাই মুখ্য হয়ে উঠুক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, বেলুনের ঘটনাটি নিয়ে ওয়াশিংটন খোলাখুলি যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। বেলুন উড়ার ঘটনাটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলেই বর্ণনা করা হচ্ছে।

---যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ওই বেলুনটি গত কিছুদিন ধরে খুবই সংবেদনশীল বিভিন্ন স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা মনে করেন এই বেলুন আসলে অনেক উপর দিয়ে উড়ে যাওয়া নজরদারি যন্ত্র।

সবশেষ বুধবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখার কথা জানান মার্কিন কর্মকর্তারা। তার আগে এটি আলাস্কার অ্যালেউটেইন দ্বীপপুঞ্জ এবং কানাডার মধ্য দিয়েও উড়ে গেছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের মনটানা রাজ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার রয়েছে।

সেখানে বেলুনটি উড়তে দেখার পরও যুক্তরাষ্ট্র সেটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেয়নি, কারণ ওই বেলুনের অবেশষ নেমে এলে তা নিচের জনবসতিতে ক্ষতির কারণ হতে পারে। তবে সেটিকে যদি ভূপাতিত করতেই হয় সেজন্য মার্কিন সরকার জঙ্গি বিমান প্রস্তুত রেখেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “বেলুনটি দমকা বাতাসের কারণেই উড়ে চলে গেছে। পশ্চিমের দিকে থেকে বাতাস আর নিজস্ব চালিকা শক্তি কম থাকার কারণে আকাশযানটি যে রুটে যাওয়ার কথা ছিল তা থেকে সরে গেছে। দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের আকাশসীমায় এটি ঢুকে পড়ার জন্য চীনা পক্ষ দুঃখিত।”



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না