রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানির সঙ্গে মোমেনের বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানির সঙ্গে মোমেনের বৈঠক
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলংকার রাজধানী কলম্বোয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার মধ্যে বৈঠক হয়েছে।
শনিবার বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ টুইট করে এ তথ্য জানিয়েছেন।ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সেটি রিটুইট করেন।
শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার দুজন বৈঠক করেন। বৈঠকে তারা অর্থনীতি, বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়, মোমেনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক গতিশীল হওয়ায় হিনা রাব্বানি সন্তোষ প্রকাশ করে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সংযোগ জোরদারের পাশাপাশি পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুক্রবার থেকে কলম্বো সফরে রয়েছেন।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 