শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » নিপা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ, দেশবাসীকে সর্তক করলেন- স্বাস্থ্যমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » নিপা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ, দেশবাসীকে সর্তক করলেন- স্বাস্থ্যমন্ত্রী
৩২৬৩ বার পঠিত
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিপা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ, দেশবাসীকে সর্তক করলেন- স্বাস্থ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নিপা ভাইরাস খুবই মারাত্মক। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসে কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে, বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে।

মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত্যু বরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপা ভাইরাসের জন্য ২টি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যে দলের নেতারা সাজাপ্রাপ্ত, বিদেশে পালিয়ে আছে, ওই দলের কোনো ভবিষ্যৎ নেই। যে দল বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারবে না তাদের কাছে দেশ নিরাপদ নয়। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে বেছে নিবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা গুজব ছড়িয়ে ছিল গঙ্গার পানি ভরে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এসব গুজব ছড়িয়ে কোনো লাভ হয়নি। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। সারা বিশ্বে বাংলাদেশ ভ্যাকসিনে ৫ম হলেও জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ঘাতক দালল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ প্রমুখ।

পরে রাতে মানিকগঞ্জ সদর উপজেলা শুভ্র সেন্টারে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক তার ব্যক্তিগত উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করেন। এতে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যকর্মী, দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না