শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি খাদ্য গুদামে গমের পরিবর্তে আসছে বালু ও পাথরের বস্তা!
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি খাদ্য গুদামে গমের পরিবর্তে আসছে বালু ও পাথরের বস্তা!
৮২৪ বার পঠিত
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি খাদ্য গুদামে গমের পরিবর্তে আসছে বালু ও পাথরের বস্তা!

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গা খাদ্য গুদামে আসা গম ভর্তি ট্রাকে মিলেছে বস্তা বস্তা বালু আর পাথর। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাক থেকে গম আনলোডের সময় বালুর বস্তার সন্ধান পাওয়া যায়।

এ ঘটনায় খাদ্য কর্মকর্তা ও ট্রাক চালকরা বলছেন পরস্পর বিরোধী কথা। ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ভোর রাতে খুলনা থেকে গম ভর্তি ৬টি ট্রাক এসে পৌঁছায় চুয়াডাঙ্গা জেলা খাদ্য গুদামে। দুপুরে ট্রাক ভর্তি সেসব গম আনলোডিং শুরু হয়।

গম নামানোর সময় প্রথমে একটি ট্রাকে পাওয়া যায় ৬টি বালুর বস্তা। পরে প্রতিটি ট্রাক খুঁজে বের করা হয় ২৮টি বালুর বস্তা ও ৪টি বড় বড় পাথরের টুকরো।

চুয়াডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ৩শ টন গম চুয়াডাঙ্গায় বরাদ্দ হয়েছে। এই চালানে ১শ টন গম ভোর রাতে এসে পৌঁছায়। এরপর ট্রাক ভর্তি গমের পরিমাণ নির্ণয় করে নামানো শুরু হয়। একপর্যায়ে ট্রাকের ভেতর থেকে পাওয়া যায় বালুর বস্তা। ধারণা করা হচ্ছে, ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালু আর পাথর দিয়ে তা সমন্বয় করার চেষ্টা করা হয়েছে।

---জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহীদুল ইসলাম জানান, খুলনার ৪ নম্বর ঘাট থেকে গম লোড হয়েছিল। সেখান থেকে বালুর বস্তা ট্রাকে তোলার কোনো সুযোগ নেই। রাস্তার মধ্য থেকে এমন কোনো কারসাজি হয়ে থাকতে পারে বলে ধারণা তার।

তবে বিষয়টি অস্বীকার করেছে ওই ৬ ট্রাকের চালক ও সহকারী। তাদের দাবি, রাস্তার মধ্যে কোথাও মালামাল নামানো-ওঠানোর ঘটনা ঘটেনি। খুলনা থেকে সরাসরি চুয়াডাঙ্গায় এসেছে তারা।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে আগামী এক কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা