মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার শিশু নিহত হতে পারে: ইউনিসেফ
তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার শিশু নিহত হতে পারে: ইউনিসেফ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা এখন বলছে যে সোমবারের ভূমিকম্প এবং এর আফটারশকের (বড় ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প) ফলে হাজার হাজার শিশু মারা যেতে পারে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের এক বিবৃতিতে জানান, সংস্থাটি বর্তমানে নিহত শিশুদের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে সক্ষম হয়নি।
সিরিয়া এবং তুরস্কের অনেক পরিবারই তাদের সন্তানদের খুঁজে বের করার চেষ্টা করছে। যেখানে অন্যান্য শিশুদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা মারা গেছে বলে।
দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কে ৩৪১৯ জানের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন 