মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তুরস্কে ধ্বংসস্তুপ থেকে সাহায্যের জন্য ভয়েস নোট পাঠাচ্ছে মানুষ
তুরস্কে ধ্বংসস্তুপ থেকে সাহায্যের জন্য ভয়েস নোট পাঠাচ্ছে মানুষ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: শতাব্দির দ্বিতীয় ভয়াবহ ভূমিকম্পের কবলে তুরস্ক-সিরিয়া। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫ হাজারের বেশি মানুষ। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছে অনেকে। সাহায্যের জন্য আপ্রাণ আর্তনাদ করছে তারা। কাছে থাকা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নিজেদের অবস্থান উদ্ধারকারীদের নিকট পাঠানোর চেষ্টা করছে অনেকে।
ইস্তাম্বুলে অবস্থিত তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাসকোলোগ্লু বিবিসিকে বলেছেন, ‘লোকেরা এখনও ভবনের নিচে রয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন। ধ্বংসস্তূপের নীচে থেকে তারা আমাকে এবং অন্যান্য সাংবাদিকদের ভিডিও, ভয়েস নোট এবং তাদের লাইভ অবস্থান পাঠাচ্ছে।’
তিনি আরও বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে সাহায্য করার জন্য তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন৷ তারা আমাদের কাছে লোকেশন পাঠাচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। তুরস্কের জন্য সমস্ত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 