রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাহাবুদ্দিনকে ফুল দিয়ে বরণ করলেন প্রধানমন্ত্রী
সাহাবুদ্দিনকে ফুল দিয়ে বরণ করলেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপপু। মনোনয়ন পাওয়ার পর দলের এই উপদেষ্টা পরিষদের সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে গণভবনে দলীয় মনোনয়ন প্রদানের পর সম্ভাব্য রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় দলের রাষ্ট্রপতি প্রার্থী সাহাবুদ্দিন চুপপু উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাহাবুদ্দিন চুপপু বলেন, ‘সবকিছু আল্লাহর ইচ্ছা। এখন কোনো প্রতিক্রিয়া নেই। সব সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 