সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ‘রহস্যময় আরেক বস্তু’কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র
‘রহস্যময় আরেক বস্তু’কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: উত্তর আমেরিকার আকাশে আরেক রহস্যময় বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সবশেষ অজ্ঞাত এ বস্তু কানাডার সীমান্তের কাছ দিয়ে উড়ছিল।
গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি ভূপাতিতের নির্দেশ দেন। পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ হাজার ফুট দিয়ে উড়ন্ত অজ্ঞাত বস্তুটি বাণিজ্যিক বিমান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারতো। এটি প্রথমে মন্টানায় সামরিক এলাকায় দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত বস্তুটি সামরিক ক্ষেত্রে হুমকিস্বরূপ ছিল না। স্থানীয় সময় ২ টা ৪২ মিনিটে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়।
এই নিয়ে উত্তর আমেরিকার আকাশে পরপর তিনটি অজ্ঞাত বস্তু ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র। এর আগে, মার্কিন আকাশে চীনা নজরদারি বেলুন ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়।
সর্বপ্রথম গত ৪ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী চীনের দৈত্যকার বেলুন ভূপাতিত করে। এরপর ১০ ফেব্রুয়ারি আলাস্কায় অজ্ঞাত বস্তুকে নামিয়ে আনে। এরপরের দিন ১১ ফেব্রুয়ারি কানাডার আকাশে আরেক রহস্যময় বস্তুকে যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত করে মার্কিন ও কানাডার বাহিনী। এরপর গতকাল সবশেষ এ ঘটনা ঘটল।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 