শিরোনাম:
●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ‌‘রহস্যময় আরেক বস্তু’কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ‌‘রহস্যময় আরেক বস্তু’কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র
৬৪২ বার পঠিত
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‌‘রহস্যময় আরেক বস্তু’কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: উত্তর আমেরিকার আকাশে আরেক রহস্যময় বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সবশেষ অজ্ঞাত এ বস্তু কানাডার সীমান্তের কাছ দিয়ে উড়ছিল।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি ভূপাতিতের নির্দেশ দেন। পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ হাজার ফুট দিয়ে উড়ন্ত অজ্ঞাত বস্তুটি বাণিজ্যিক বিমান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারতো। এটি প্রথমে মন্টানায় সামরিক এলাকায় দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত বস্তুটি সামরিক ক্ষেত্রে হুমকিস্বরূপ ছিল না। স্থানীয় সময় ২ টা ৪২ মিনিটে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়।

এই নিয়ে উত্তর আমেরিকার আকাশে পরপর তিনটি অজ্ঞাত বস্তু ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র। এর আগে, মার্কিন আকাশে চীনা নজরদারি বেলুন ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সর্বপ্রথম গত ৪ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী চীনের দৈত্যকার বেলুন ভূপাতিত করে। এরপর ১০ ফেব্রুয়ারি আলাস্কায় অজ্ঞাত বস্তুকে নামিয়ে আনে। এরপরের দিন ১১ ফেব্রুয়ারি কানাডার আকাশে আরেক রহস্যময় বস্তুকে যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত করে মার্কিন ও কানাডার বাহিনী। এরপর গতকাল সবশেষ এ ঘটনা ঘটল।



আর্কাইভ

মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী