শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র খাতের বিরাট অবদান রয়েছে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র খাতের বিরাট অবদান রয়েছে : প্রধানমন্ত্রী
৪২৫ বার পঠিত
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র খাতের বিরাট অবদান রয়েছে : প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিকূলতার মধ্যেও পোশাকখাতে উৎপাদন বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে গণভবন থেকে জাতীয় বস্ত্র দিবস ২০২২ উদযাপন এবং ছয় জেলার ছয়টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে কর্মস্থান তৈরিতে বস্ত্র ও পোশাকখাত ভূমিকা রাখছে। প্রতিকূলতার মধ্যেও পোশাকখাতে উৎপাদন বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁতশিল্পের ঐহিত্য ধরে রাখতে উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র খাতের বিরাট অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং আমাদের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। বিশেষ করে মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করে এই পোশাক শিল্প।’

‘পোশাক খাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীরা এসে কাজ করে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক সক্ষমতা অর্জন করছে। কাজেই আমাদের এই শিল্পটির ওপর নজর দেওয়া দরকার’ যোগ করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। ২০২২ সালে বাংলাদেশের ৪৫ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করা হয়। কাজেই সেদিক দিয়ে আমি বলব যে এটি আমাদের অর্থনৈতিক দিক দিয়ে বিরাট অবদান রেখে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ঐতিহ্যগুলো একে একে হারিয়ে যাচ্ছিল। আমরা এখন চেষ্টা করে যাচ্ছি সেগুলো আবার নতুনভাবে শুরু করতে। সরকারের উদ্যোগের কারণে হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন গবেষণার মাধ্যমে এটিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।’

সরকার প্রধান বলেন, ‘গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে, নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। নতুন ওই বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে।’



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প