শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » দেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে মোকতাদির চৌধুরীর অভিনন্দন
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » দেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে মোকতাদির চৌধুরীর অভিনন্দন
৬২৬ বার পঠিত
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে মোকতাদির চৌধুরীর অভিনন্দন

---বিবিসি২৪নিউজ,এম ডি জালাল: দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বৃহত্তর পাবনা জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এবং জেলা যুবলীগের প্রাক্তন সভাপতি, পরবর্তী সময়ে একজন বিচারক হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলার (হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন) তদন্তে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাঁর নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে।

তিনি আরও বলেন, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তিনি একজন বরেণ্য লেখকও বটে। আমি ব্যক্তিগতভাবে ১৯৬৯ সাল থেকে তাঁর সঙ্গে পরিচিত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে আমরা একসঙ্গে কাজ করেছি। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ১৯৯৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে একতরফা নির্বাচনের প্রতিবাদে ‘জনতার মঞ্চ’ গঠনে আমরা একসঙ্গে কাজ করেছি।

মোকতাদির চৌধুরী আরও বলেন, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন বহুমাত্রিক প্রভিভার অধিকারী সজ্জন এবং মুজিবাদর্শে বিশ্বাসী মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আনন্দে উদ্বেলিত। আমাদের প্রত্যাশা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি অতীতের ন্যায় কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প