শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন পদত্যাগের ঘোষণা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন পদত্যাগের ঘোষণা
৪৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন পদত্যাগের ঘোষণা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।বুধবার হঠাৎ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, তিনি বুঝতে পারছেন “এটাই আসলে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।”

আট বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছেন নিকোলা স্টার্জেন। স্কটল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এই পদে আছেন।

মিজ স্টার্জেন জানিয়েছেন, একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

সম্প্রতি স্কটল্যান্ডে জেন্ডার সংস্কার, ট্রান্স-জেন্ডার বন্দী এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে যেসব বিতর্ক এবং টানাপোড়ন চলছে, সেসবের সঙ্গে তার পদত্যাগের সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।

“আমার মাথা এবং আমার মন বলছে, বিদায় নেয়ার এটাই সময়। আমার দল, আমার দেশ এবং আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।”নিকোল স্টার্জেন বলেন, এবছরের শুরু থেকেই তিনি নানামুখী আবেগ সামলাতে হিমসিম খাচ্ছিলেন।

“সকালে ঘুম থেকে আমি নিজেকে বলতাম, নিজেকে বোঝাতাম, আমি দায়িত্ব পালন করে যেতে পারবো, সেই সক্ষমতা আমার আছে, আমি কাজ চালিয়ে যাব, কাজ চালিয়ে যাব।”

“কিন্তু তারপরই আমার মনে হতো, এটা হয়তো সত্যি নয়।”

তিনি বলেন, শেষ পর্যন্ত তিনি নিজেকে দুটি প্রশ্ন করতেন: দায়িত্ব পালন করে যাওয়া তার জন্য সঠিক সিদ্ধান্ত কিনা, আর দ্বিতীয়ত: তার দেশ, জনগণ এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে এটি সঠিক সিদ্ধান্ত কিনা।

তিনি বলেন, এই দুটি প্রশ্নেরই উত্তর হচ্ছে, না।

নিকোলা স্টার্জেনের পদত্যাগের ঘোষণাকে স্কটল্যান্ডের রাজনীতিতে এক বিরাট ধাক্কা বলে বর্ণনা করছেন বিবিসির সংবাদদাতা ফিলিপ সিম।

তিনি বলেন, এর কারণ শুধু এটা নয় যে, নিকোলা স্টার্জেন বহু বছর ধরে স্কটল্যান্ডের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা এই কারণেও যে, স্কটল্যান্ডের স্বাধীনতা অর্জনের প্রশ্নে তার সরকার এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি।

স্কটিশ ন্যাশনাল পার্টি স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোটের ব্যাপারে কীভাবে অগ্রসর হবে, তা নিয়ে সামনের মাসে সম্মেলন ডেকেছে।সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীন স্কটল্যান্ডের সবচেয়ে বড় প্রবক্তা হয়ে উঠেছিলেন নিকোলা স্টার্জেন।

কিন্তু স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোট আসলে কখন হবে, তা পরিষ্কার নয়।

নিকোলা স্টার্জেন প্রথম স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন ২০১৪ সালে। তার পূর্বসূরি অ্যালেক্স স্যামন্ড প্রথম গণভোটে হেরে বিদায় নেয়ার পর। তবে নিকোলা স্টার্জেনের নেতৃত্বে তার দল এসএনপি যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনে একের পর এক সাফল্য পায়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না