বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ৬ বেলুনকে ভূপাতিত করেছে ইউক্রেন
রাশিয়ার ৬ বেলুনকে ভূপাতিত করেছে ইউক্রেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভের আকাশে ছয়টি রুশ বেলুন শনাক্ত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শনাক্তের পর ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এ বেলুনগুলোকে ভূপাতিত করেছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে কোণ প্রতিফলক এবং নজরদারি চালানোর সরঞ্জাম ছিল। তবে কবে এগুলো কিয়েভের আকাশে উড়ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, অবশ্য বুধবার কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল।
কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যাচাই করা তথ্য অনুসারে বেলুনগুলো আকাশে বায়ু দ্বারা চালিত হচ্ছিল।
এতে আরও বলা হয়েছে, এই বেলুনগুলো ওড়ানোর লক্ষ্য ছিল সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত ও অতিষ্ঠ করা।
এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 