সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভে অঘোষিত সফরে বাইডেন
কিয়েভে অঘোষিত সফরে বাইডেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোলাকুলি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে- প্রথমেই সেইন্ট মিশেল ক্যাথাড্রেলে গিয়েছেন দুই নেতা। কিছুক্ষণ পর সেখান থেকে একসঙ্গে বের হন জেলেনস্কি ও জো বাইডেন। ঠিক তখনই রাজধানীজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে বাইডেন কিয়েভ সফরে যাওয়ার পর কোনো রুশ হামলার খবর এখনো পাওয়া যায়নি।
ইতোমধ্যে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাইডেন। আর এ সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।
তিন দিনের সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের। তবে হঠাৎ গোপনে কিয়েভে চলে এসেছেন তিনি। তার এ সফরকে সুদৃষ্টিতে দেখছে জার্মানি। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এ সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটিতে রুশ হামলার এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। বিশ্লেষকরা বলছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে।
কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এ দেশের মানুষ যুদ্ধে নেমেছেন। এ সময় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 