শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » বিএনপির শাসনামলে যে নির্যাতন করেছে, আমরা তার কিছুই করি না: শেখ হাসিনা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » বিএনপির শাসনামলে যে নির্যাতন করেছে, আমরা তার কিছুই করি না: শেখ হাসিনা
১৩০১ বার পঠিত
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির শাসনামলে যে নির্যাতন করেছে, আমরা তার কিছুই করি না: শেখ হাসিনা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগ সরকার তার প্রতিশোধ নিতে যায়নি। বিএনপি সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার করেছে, আওয়ামী লীগ সরকার তার কিছুই করে না বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মাত্র ২৯টি সিট পায়, পরে উপনির্বাচনে একটি। এখন তারা আন্দোলন করবে, সরকার উৎখাত করবে অনেক কিছু বলে যাচ্ছে, আয়োজনও করেছে।

১০ ডিসেম্বর নিয়ে বিএনপি খুব হম্বিতম্বি করেছে, আমরা দেখেছি, মিছিল মিটিং করেছে, আমরা বাধা দেইনি। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো তখন একটা মিছিল মিটিংও করতে পারতো না। সব জায়গায় বাধা, যেভাবে অত্যাচার করেছে আমাদের নেতাকর্মীদের ওপর, মেয়েদের রাস্তায পিটিযে গায়ের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলেছে। এমনভাবে, একদিকে ছাত্রদল একদিকে পুলিশ বাহিনী মিলে। সে কথা আমরা ভুলি কী করে?
‘আমরা কিন্তু প্রতিশোধ নিতে যাইনি’ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ওরা আমাদের ওপর যা করেছে, আমরা তার কিছুই করি না। তারপরেও দেখি দেশে বিদেশে গিয়ে হাহাকার করে বেড়ায়, কেঁদে বেড়ায়। মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে একবারে দোলায় করে ক্ষমতায় তাদের বসিয়ে দেবে, সেই স্বপ্নে তারা বিভোর। হয় তো এক সময় তারা সেটা করতে পেরেছে দালালি করে। কিন্তু এখন আর সেই দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, পারবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, বাংলাদেশের মানুষ নিজের দেশ সম্পর্কে এখন অনেক জানে। ইতিহাস সম্পর্কে জানে এবং আমাদের লক্ষ্য কী, সেটাও তারা জানে। ২০০৮-এর পর আমরা পর পর ক্ষমতায় এসেছি, আমরা তো জনগণের জন্য কাজ করেছি, এটা তো কেউ আর অস্বীকার করতে পাবে না, আজকে বাংলাদেশের চেহারা পালটে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এর মধ্যে অনেক বাধা। বিএনপি আর জামায়াত মিলে অগ্নি-সন্ত্রাস, এটা মানুষ কীভাবে ভুলবে। মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, এভাবে কোনো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে, এ দৃষ্টান্ত বিএনপিই দেখাতে পারে এবং বিএনপি দেখিয়েছে সেটা। তারা যে আগুন নিয়ে খেলেছিল, বাংলাদেশের মানুষ যদি তাদের বেলায় এই আগুনের খেলাটা খেলে তখন তাদের কী অবস্থাটা হবে, সেটা কি একবারও ভেবে দেখে বিএনপি। অগ্নি-সন্ত্রাসী যারা, এদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। আমি যত সহযোগী সংগঠন সব সংগঠনের নেতাকর্মীকে বলবো ওদের অপকর্মের কথা দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। ওরা লুটপাট করতে আসে, দেশের টাকা বিদেশে পাচার করে। তাদের পাচারের টাকা তো আমরা উদ্ধারও করেছি। খালেদা জিয়া, তারেক, কোকো যে টাকা পাচার করেছে, ৪০ কোটি টাকা কিন্তু আমরা ইতোমধ্যে বিদেশ থেকে উদ্ধার করে ফিরিয়ে এনেছি। আরও অনেক টাকা তাদের অনেকেরই আছে, সেগুলো বিভিন্ন দেশে ফ্রিজ করা আছে, আমরা আনার প্রচেষ্টা চালাচ্ছি। যারা নিজের দেশের অর্থ অন্যকে তুলে দেয়, নিজের দেশের স্বার্থকে বিকিয়ে দেয় আর নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারে; তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে?



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না