বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপের ন্যাটোর সদস্য ৯টি দেশকে যে বার্তা দিলেন বাইডেন
ইউরোপের ন্যাটোর সদস্য ৯টি দেশকে যে বার্তা দিলেন বাইডেন
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য ৯ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হন এ মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে এই ৯ দেশের নেতাদের বাইডেন বলেন, আগেও অনেকবার জানিয়েছি— ন্যাটোর প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটো নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রতিশ্রুতি দিয়েছে তা যথাযথভাবে পালন করবে। অন্যদিকে এই ৯ দেশ ইউক্রেনকে বাড়তি সামরিক সাহায্য দেওয়ার পক্ষে কথা বলেছেন। তারা জানিয়েছে, ইউক্রেনের জন্য এটা জরুরি।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকের পর পর জানিয়েছেন, তিনি বাল্টিক দেশগুলোকে আরও সামরিক সাহায্য দেওয়ার কথাও বলেছেন। রাষ্ট্রপ্রধানরাও বাইডেনের কাছে আহ্বান জানিয়েছেন, ‘অতিপ্রয়োজনীয় জিনিস এই দেশগুলোতে মোতায়েন করা হোক। যেমন— এয়ারস্পেস নজরদারির ব্যবস্থা, হেলিকপ্টার, অত্যাধুনিক কামান। এই দেশগুলোতে ওই সামরিক সরঞ্জাম পর্যায়ক্রমে মোতায়েন করার জন্য অনুরোধ জানান রাষ্ট্রপ্রধানরা।
রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর বুখারেস্ট নাইন গ্রুপ তৈরি হয়। এর ফলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে। তাই তিনি এ বৈঠকে অংশ নেননি। তবে বাইডেনের এ বৈঠকে যোগ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। এ ছাড়া রোমানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন বাইডেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে বাইডেন বৈঠকে বলেছেন, পুতিন যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছেন, তা সঠিক সিদ্ধান্ত নয়। এটি বড় ভুল বলে মনে করেন বাইডেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 