শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউস
৫৩৯ বার পঠিত
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউস

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : ইরানকে অত্যাধুনিক ফাইটার জেট ও মিসাইলসহ কয়েক বিলিয়ন ডলারের সমারাস্ত্র দিতে যাচ্ছে রাশিয়া।

তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মস্কো। হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার এমন অভিযোগ করা হয়েছে।

চলমান ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন ও গোলাবারুদ সরবরাহ করছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যদিও তেহরান ও মস্কো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সেই ধারাবাহিকতায় এবার নতুন অভিযোগ তুলল ওয়াশিংটন।

---বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক্স এবং বিমান প্রতিরক্ষাসহ অভূতপূর্ব প্রতিরক্ষা সহযোগিতা প্রদান করতে পারে। আমরা বিশ্বাস করি, রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে পারে।’

কিরবি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনে দেশটিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান। আবার রাশিয়ার কাছ থেকে অস্ত্র নিয়ে নিজের সামরিক শক্তি জোরদার করতে চাচ্ছে ইরান। এমন সময় তেহরান নিজের সমরাস্ত্র শিল্পকে শক্তিশালী করছে, যখন পরমাণু ইস্যুতে এক প্রকার কোণঠাসা অবস্থায় আছে দেশটি।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘রাশিয়ার কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার, রাডার ও কম্ব্যাট ট্রেনিং এয়ারক্র্যাফ্টসহ আরও অস্ত্র কিনতে যাচ্ছে ইরান। সব মিলিয়ে তেহরান কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনছে।’

জন কিরবি আরও অভিযোগ করেন, ইরান এরই মধ্যে রাশিয়ায় কয়েকশ ড্রোন, আর্টিলারি ও ট্যাংকের গোলাবারুদ সরবরাহ করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি ইরানের সমর্থন বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না