শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জীবনযাপন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রমজানে বাড়বে না নিত্যপন্য মূল্য: প্রাণিসম্পদ মন্ত্রী
প্রথম পাতা » জীবনযাপন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রমজানে বাড়বে না নিত্যপন্য মূল্য: প্রাণিসম্পদ মন্ত্রী
৬৪৫ বার পঠিত
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে বাড়বে না নিত্যপন্য মূল্য: প্রাণিসম্পদ মন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রমজান মাসে মাছ, মাংস, দুধ, ডিমের দাম বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র বসাবো। সে ক্ষেত্রে বেসরকারি যারা খামারি আছেন, তাদেরও আমরা সহায়তা দেব।

আশা করি, রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। বরং সহনশীলতার ভেতরে যেন রাখা যায়, সেই প্রক্রিয়ায় আমরা আছি। ’
মন্ত্রী বলেন, ‘এখন এসবের যে দাম, বাজার ব্যবস্থাপনাকে আরও সংহত ও মনিটরিং করা হলে অনেকটাই দাম কমে আসবে। ’

রেজাউল করিম বলেন, ‘মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম।

এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদন অনেক বেড়েছে। ’
এদিকে বর্তমানে ব্রয়লার মুরগির দাম রেকর্ড ছাড়িয়েছে। ডিম, মাছ, মাংস দুধের দামও লাগামছাড়া।

টিসিবির তালিকা অনুসারে গতকাল রাজধানীতে ব্রয়লার মুরগির দাম ছিল ২০৫ থেকে ২২০ টাকা। গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৩০ টাকা। আর খাসির মাংসের দাম ১০০০ থেকে ১১০০ টাকা, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। ডিমের দামও বাড়তি।
হালিতে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে ডিম।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না