রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে- জেলেনস্কি
যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে- জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমেরিকানরা যদি কিয়েভকে সমর্থন অব্যাহত না রাখে, তা হলে তারা বৈশ্বিক তথা ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, মার্কিনিরা যদি কিয়েভকে অর্থায়ন বন্ধ করে, তা হলে তারা বিশ্বনেতৃত্বের আসন হারাবে, যা এখন তারা ভোগ করছে।
প্রসঙ্গত, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধ এক বছর পেরিয়ে গেছে। ইতোমধ্যে দেশটিতে দেড় হাজার কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে— কিয়েভকে আর সহায়তা না দেওয়ার।
এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি দিয়েছি, অথচ ইউরোপ তেমন কিছুই দেয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকেই এমন দাবি তোলা হচ্ছে।
এমনই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তারা (আমেরিকা) যদি তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন না করে, তা হলে ন্যাটো হারিয়ে যাবে, আমেরিকার প্রভাব হারাবে— এমনকি বর্তমান বিশ্বে তারা যে নেতৃত্বের সুবিধা উপভোগ করছে, সেটিও হারাবে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 