রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া-চীনের আপত্তিতে ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন
রাশিয়া-চীনের আপত্তিতে ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের বেঙ্গালুরুতে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের বৈঠক শেষে সাধারণত যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
তবে এবার তা হলো না। কারণ যৌথ বিবৃতিতে অধিকাংশ দেশই ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার পক্ষে রায় দেয়।
তবে রাশিয়া ও চিন এর বিরোধিতা করে। এই জেরেই অর্থমন্ত্রীদের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।
এদিকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের সভাপতিত্ব করা দেশ ভারত এক বিবৃতিতে সেগুলো জানিয়েছে।
ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন, বৈঠকের যৌথ বিবৃতিতে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি জায়গা পেয়েছিল। বিষয়টি নিয়ে আপত্তি ছিল চীন ও রাশিয়ার।
তিনি বলেন, চীন ও রাশিয়া চায়নি যে যৌথ বিবৃতিতে বিষয়টি থাকুক। তাদের বক্তব্য ছিল, অর্থমন্ত্রীদের কাজ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা। বিশ্ব রাজনীতির মধ্যে না ঢোকাই উচিত।
ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের সচিব অজয় শেঠ এ বিষয়ে বলেন, শুধুমাত্র যুদ্ধ শব্দটি বাদ দিতে বলা হয়নি। রাশিয়া ও চীনের পক্ষ থেকে পুরো বিষয়টি সরাতে বলা হয়েছিল। এদিকে বাকি ১৮টি দেশেরই মনে হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে।
জি-২০’র সভাপতি হিসেবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ সদস্যই ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে। প্রায় সব সদস্যই জোর দিয়ে বলেছেন যে এ যুদ্ধের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে এ যুদ্ধ।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 