বুধবার, ১ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬
গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: গ্রিসে উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস বুধবার ভোরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে সাড়ে তিনশ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনায় কমপক্ষে তিনটি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট, ১৫০ দমকলকর্মী ও ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 