শনিবার, ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়াকে বড় ধরনের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-জার্মানির
রাশিয়াকে বড় ধরনের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-জার্মানির
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ- ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়াকে বড় ধরনের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর বাইডেন এ কথা বলেন। খবর আলজাজিরার।
এ সময় ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ন্যাটো মিত্র হিসেবে আমরা আমাদের বন্ধুদের শক্তিশালী করব।আর শলৎজ বলেন, যতদিন দরকার, ততোদিন ন্যাটো মিত্রদের কিয়েভকে সমর্থন যোগানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, চীন রাশিয়াকে যদি কোনো ধরনের অস্ত্র সরবরাহ করে তবে ফের নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এদিকে চীন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিলেও এই ইস্যুতে বেইজিংয়ের ওপর কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় সে বিষয়েও মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 