শিরোনাম:
●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ●   ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ●   হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা ●   আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ●   বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি ●   সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান ●   হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড ●   ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ●   বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » অনেক ত্যাগ স্বীকার করেছেন আনুশকা: কোহলি
প্রথম পাতা » খেলাধুলা » অনেক ত্যাগ স্বীকার করেছেন আনুশকা: কোহলি
৭১২ বার পঠিত
শনিবার, ৪ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনেক ত্যাগ স্বীকার করেছেন আনুশকা: কোহলি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: মা হিসেবে আনুশকা যে ত্যাগ স্বীকার করেছেন সেটা অনেক বড় ব্যাপার। ওর দিকে তাকালে আমি উপলব্ধি করি, আমার যা কিছু সমস্যা ছিল সেগুলো আসলে কিছুই নয়। আমার জন্য আনুশকা অনেক বড় অনুপ্রেরণা।

দেখতে দেখতে দাম্পত্য জীবনের পাঁচ বছর পার করে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আদর-ভালোবাসায় ভরপুর এ জুটির সংসারে ২০২১ সালের জানুয়ারি মাসে আসে নতুন এক সদস্য। তাদের মেয়ে ভামিকা। মিডিয়ার লাইমলাইটের আড়ালেই মেয়েকে বড় করছেন ‘বিরুশকা’।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলা পছন্দ না এই তারকা দম্পতির। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের কথায়- ‘জীবনে একটা জিনিসই গুরুত্ব রাখে, তা হলো পরিবার।’

বিরাট বলেন, গত দু-বছরে অনেক কিছু বদলেছে। আমাদের সন্তান এসেছে। মা হিসেবে আনুশকা যে ত্যাগ স্বীকার করেছেন সেটা অনেক বড় ব্যাপার।

বিরাটের ভাষ্যে, যখন তোমার অনুপ্রেরণার দরকার পড়ে, তুমি বাড়িতেই প্রথম সেটার খোঁজ কর। আর আমার জন্য আনুশকা বিশাল অনুপ্রেরণা। জীবন সম্পর্কে আমার দৃষ্টিকোণ একদম আলাদা ছিল। কিন্তু তুমি যখন সেই মানুষটার প্রেমে পড়, তোমার নিজের মধ্যেও পরিবর্তন আসতে থাকে।

এর আগে এক সাক্ষাৎকারে বিরাটকে বলতে শোনা গেছে- ক্যারিয়ারের খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় আনুশকাসহ নিজের প্রিয়জনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সূর্যকুমার যাদবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল। স্ত্রী আনুশকার ওপর তার প্রভাব পড়েছিল সবচেয়ে বেশি।

বিরাট-আনুশকা দুজনেই আধ্যাত্মিকতার খোঁজে সম্প্রতি হাজির হয়েছিলেন হৃষিকেশে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে। এরপর বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমেও যান তারা। মেয়ে ভামিকাও তাদের সঙ্গেই ছিল।

দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন আনুশকা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল নায়িকার শেষ ছবি ‘জিরো’। মা হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’-এর সঙ্গে কামব্যাক করছেন অভিনেত্রী। এই ছবিতে ভারতের সাবেক নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। চলতি বছর সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার