রবিবার, ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন রাশিয়ার সমর্থিত- ওয়াগনারপ্রধান!
ইউক্রেনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন রাশিয়ার সমর্থিত- ওয়াগনারপ্রধান!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।
ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার এ উচ্চাকাঙ্ক্ষার কথা জানান। এ জন্য তিনি একটি রাজনৈতিক দল গঠন করারও চিন্তাভাবনা করছেন বলে জানান।
টেলিগ্রামে এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালে ইউক্রেনে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে।
ইয়েভজেনি প্রিগোজিন আরও জানান, নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে তিনি জয়ী হলে ইউক্রেনে আর যুদ্ধ থাকবে না, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে প্রতি মাসে ওয়াগনার গ্রুপের ১০ হাজার টন গোলাবারুদ প্রয়োজন হচ্ছে। এসব যুদ্ধাস্ত্রের জন্য এক বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে রাশিয়াকে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 