শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তিস্তায় খাল খনন: দিল্লির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা-পররাষ্ট্র সচিব
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তিস্তায় খাল খনন: দিল্লির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা-পররাষ্ট্র সচিব
৫৫২ বার পঠিত
রবিবার, ১৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তায় খাল খনন: দিল্লির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা-পররাষ্ট্র সচিব

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: তিস্তা নদী থেকে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের নতুন দুই খাল খননের উদ্যোগের বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জানতে চেয়েছে।

ভারত সরকারের কাছ থেকে উত্তর এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব মনে করেন, এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করার মতো সময় হয়নি।

ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এবং ইনোভেশন কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ খবর দেয়, তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমির মালিকানা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ। এরইমধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসন জমির মালিকানা হস্তান্তর করেছে।

বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়টি উল্লেখ টেলিগ্রাফের প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগের ফল কী হতে পারে সেই প্রশ্নও রাখা হয়।

এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘তিস্তা নদী থেকে পানি প্রত্যাহার পরিকল্পনার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের বরাতে বাংলাদেশে যে খবর প্রকাশিত হয়েছে সেটি আমাদের নজরে এসেছে।’

‘আমরা কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারের কাছে জানতে চেয়েছি। আশা করি শিগগিরই তাদের (ভারত) উত্তর পাব। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

---এ বিষয়ে এখনো উদ্বেগ প্রকাশের সময় হয়নি উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘কারণ, এখনো খাল খনন করা হয়নি। তবে জমি অধিগ্রহণ পর্যায়ে আছে বলে আমরা জানতে পেরেছি।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে সফল হওয়ার আশা

রোহিঙ্গা ইস্যুতে অপর এক প্রশ্নের জবাবে পাররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গারা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সম্প্রতি মিয়ানমার সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি ইতিবাচক। আশা করি আমরা সফল হবো।’

তবে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে স্বল্প সময়ে পাঠানো সম্ভব নয় উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বলেন, ‘তাদেরকে ধারাবাহিকভাবে পাঠানোর প্রচেষ্টা চলছে। প্রাথমিকভাবে ১১/১২শ রোহিঙ্গা যাচাইবাছাই চলছে। এছাড়া একই পরিবারের সদস্য এবং একই এলাকার অনেকগুলো লোক পাঠানোর ওপর সিদ্ধান্ত নির্ভর করবে। তাদের নিরাপত্তার বিষয়টির ওপরও সিদ্ধান্ত নিতে হবে।’

এর আগে দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন