সোমবার, ২০ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মস্কোয় পৌঁছেছেন প্রেসিডেন্ট শি জিনপিং
মস্কোয় পৌঁছেছেন প্রেসিডেন্ট শি জিনপিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার রাশিয়ায় পৌঁছেছেন। সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন চীনা প্রেসিডেন্ট।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে দেশ দুইটির প্রধানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।
সূত্র বলছে, ইউক্রেন যুদ্ধ দিয়ে শান্তির বার্তার যে প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটিও আলোর মুখ দেখতে পারে শির এই সফরের মাধ্যমে। তবে চীনের প্রস্তাবে পুতিন খুশি থাকলেও বেজায় বেজার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 