শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে হামলায় ব্রিগেডিয়ারসহ ৪ সেনা নিহত
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে হামলায় ব্রিগেডিয়ারসহ ৪ সেনা নিহত
৫৯৫ বার পঠিত
বুধবার, ২২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে হামলায় ব্রিগেডিয়ারসহ ৪ সেনা নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পৃথক দুটি হামলায় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ারসহ অন্তত তিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তান এবং ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া হামলায় ওই সেনা কর্মকর্তার গাড়ির চালকও মারা গেছেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিবৃতির বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বারকি সামনে থেকে একটি এনকাউন্টারের নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন। এ সময় সাত সেনা আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রিগেডিয়ার বারকি আঙুর আদা থেকে ওয়ানার দিকে যাচ্ছিলেন। সেই সময় আফগান সীমান্তের কাছে খামরাং এলাকায় হামলার শিকার হন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংঘটিত হামলায় তার চালকও মারা গেছেন।

গভীর রাত পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ব্রিগেডিয়ার বারকির পরিবারও তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

আইএসপিআর বলেছে, ব্রিগেডিয়ার বারকি এবং তার দল একটি এনকাউন্টারের সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন এবং মাতৃভূমির শান্তির জন্য এই সেনা অফিসার তার জীবন উৎসর্গ করেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য দৃঢ় সংকল্প ও অঙ্গীকার করেছে।

এর আগে আরেকটি এনকাউন্টারে ডেরা ইসমাইল খানে তিনি সেনা নিহত হয়েছেন। এ সময় তিন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হন নিরাপত্তা কর্মকর্তারা। সেই সঙ্গ সন্ত্রাসীদের হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার অভিযান অব্যাহত থাকায় নিরাপত্তা বাহিনী গত তিন মাসে অন্তত ১৪২ জঙ্গিকে হত্যা করেছে। এই সময়ে সারা দেশে নিরাপত্তা বাহিনী ৬ হাজার ৯২১টি অভিযান পরিচালানা করে এক হাজারের বেশি জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না