শনিবার, ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অর্থের অভাবে পাকিস্তানে নির্বাচন স্থগিত?
অর্থের অভাবে পাকিস্তানে নির্বাচন স্থগিত?
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান। এর মধ্যে নতুন তথ্য দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, নির্বাচনের জন্য দেশের অর্থমন্ত্রীর কোনো কাছে তহবিল নেই। এআরআই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আসিফ এ তথ্য জানান।
সেইসময় পাকিস্তানের এ মন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, ইমরান খান তাকে হত্যা পরিকল্পনার যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা। খাজা আসিফ বলেন, তিনি প্রথমে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ালেন এখন তাকেই দোষারোপ করছেন।
এ ছাড়া আফিফ বলেন, গদি হারানোর জন্য তিনি প্রথমে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছিলেন। তিনি আরও বলেন, ইমরান অসাংবিধানিকভাবে প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছিলেন কিন্তু অনাস্থা ভোটে সাংবিধানিকভাবে তাকে তার আসন থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি আদালতে হাজির হচ্ছেন না।
এসময় খাজা আসিফ অভিযোগ করেছেন, ইমরানের সরকার আমলে পিএমএল-এন নেতাদের জেলে ঢোকানো হয়েছে। তার তিন বছরের শাসনামলে আমার জেল হয়েছে এবং দলের নেতাদের ভুয়া মামলায় আদালতের সম্মুখীন হতে হয়েছে।
এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে খাজা আসিফ বলেন, আপনারা সকলে জেনে গেছেন, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে। আমরা একটি দেউলিয়া দেশে বসবাস করছি।




মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী 